بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
"আল্লাহর ঘর, মানুষের কল্যাণে"
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য কোরআন শিক্ষা প্রদান ও বিশুদ্ধ তিলাওয়াত প্রশিক্ষণ
ইসলামিক মৌলিক শিক্ষা, মাসয়ালা-মাসায়েল ও তাফসিরুল কুরআন মাহফিল
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামায়াত সহকারে আদায়ে আধুনিক সুব্যবস্থা
অসহায় দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা সহযোগিতা ও চিকিৎসা তহবিল কার্যক্রম
পাবনা জেলার ফরিদপুর উপজেলাধীন পুঙ্গলী ইউনিয়নের দিঘুলীয়া গ্রামের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে- ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের কিংবদন্তী রাজনীতিবিদ(প্রয়াত) ডাঃ আয়নুল হকের সুযোগ্য উত্তরসূরিদের দ্বারা প্রতিষ্ঠিত 'দিঘুলীয়া ঈদগাহ জামে মসজিদ' । বর্তমানে এটি স্থানীয় মুসলিমদের ধর্মীয় ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য কেন্দ্র।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এখানে শুধু নামাজই নয়, বরং দ্বীনি শিক্ষার প্রসার এবং বিবিধ সমাজসেবামূলক কার্যক্রমও পরিচালিত হয়ে থাকে।
সূদীর্ঘ ৩৫+ বছর অত্র এলাকার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নকল্পে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট সহ বিবিধ জনসেবামূলক কর্মের জন্য ডাঃ আয়নুল হকের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
"সর্বজনশ্রদ্ধেয় ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (প্রয়াত), যিনি তাঁর সর্বশেষ কর্মস্থল- খুলনা সিটি কর্পোরেশন এর সিনিয়র ডেপুটি কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন সম্পন্ন করেন।"
তিনি ডাঃ আয়নুল হকের জ্যেষ্ঠ সন্তান, অত্র অঞ্চলের উনয়নমূলক কার্যক্রমের অন্যতম পুরোধা ও পরিকল্পনাকারী এবং দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।
"জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদাপূর্ণ।" — সহিহ বুখারি (৬৪৫)
"কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।" — সুনানে তিরমিজি (৪১৩)
আপনার দান মসজিদের সংস্কার ও সেবামূলক কার্যক্রমে ব্যয় করা হবে ইনশাআল্লাহ।
"নিশ্চয়ই যারা আল্লাহর ঘর নির্মাণ বা সংস্কারে শরিক হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।" — আল-হাদিস
সদকা পাঠানোর আগে যোগাযোগ করুন:
কোষাধ্যক্ষ - মোঃ এমরান হোসেন
০১৯১৫৯৮৮৪৮৯
শাখা: ফরিদপুর, পাবনা
"দান করলে বা সদকা দিলে সম্পদের কোনো ঘাটতি হয় না।" — সহিহ মুসলিম (২৫৮৮)
"মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমল ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী ইলম ও নেক সন্তান যে দোয়া করে।" — সহিহ মুসলিম (১৬৩১)
প্রাক্তন উপজেলা চেয়ারম্যান (ফরিদপুর, পাবনা), বিশিষ্ট আইনবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক
সাবেক প্রধান প্রকৌশলী (DPDC), বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক
সাবেক প্রকৌশলী, ঢাকা সিটি কর্পোরেশন, সমাজসেবক
প্রকৌশলী, ঢাকা সিটি কর্পোরেশন
বিশিষ্ট কৃষিবিদ ও সমাজসেবক